1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

সহযোদ্ধা, বন্ধুদেরকেও শাওনের জানাজায় যেতে দেয়া হয়নি: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

রাত ২ টায় পুলিশ পাহারায় যুবদল কর্মী শাওনের লাশ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মীরা, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও পর্যন্ত শাওনের জানাজায় অংশ গ্রহণ করতে দেয়নি বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বাদ জুমা রাজনীতির নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে নিহত শাওনের গায়েবানা জানাজার আগে এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, কিছু দিন আগেই ভোলায় আমাদের ২ জন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে আর গতকালকে নারায়ণগঞ্জে শাওন শাহাদাত বরণ করেছে, অথচ আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। এটা তেমন কোন সরকারের বিরুদ্ধে কর্মসূচীও ছিল না, এটা ছিল আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা মাত্র। শাওনের এই আত্মাত্যাগ কখনো কখনো বৃথা যেতে পারে না, গণতন্ত্রের জন্য শাওন শাহাদাত বরণ করেছে, আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো বলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়েবানা জানাজার নামাজ পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন, এবং নামাজ দোয়া মুনাজাতও পরিচালনা করা হয়। জানাজা শেষ দলের নেতাকর্মীরা কয়েক মিনিট ধরে সড়কে বিক্ষোভ করেন, শাওন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, বিএনপি’র প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies