1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

মিডিয়া কাভারেজের জন্য বিএনপি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়: কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আন্তর্জাতিক কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যখনই রাজপথে আসে, তখন তারা আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য, নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলিশ কি নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে। নিজেরা পুলিশের সঙ্গে হামলা মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার এই চেষ্টা করেন। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, তারা জানে নির্বাচন করে বিএনপি শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। আজকে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে এমন অপবাদ দিচ্ছে। তাদের সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদের পুলিশ যদি এই অপরাধের জন্য ধরতে যায়, সেটি কী পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এই বিষয়ে তিনি শূন্যসহিষ্ণুতা নীতি অবলম্বন করেন। বিএনপিকে রাজপথে প্রতিহতের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই তখন আমার নিজেকে রক্ষা করার জন্য পাল্টা জবাব দিতে হবে। আর এ জবাব জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেবে। যদি আমরা আক্রান্ত হই, তা হলে পাল্টা আক্রমণ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies