1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

বিএনপি পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে: কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী। বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি। তিনি বলেন, বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে সহযোগিতা করবে। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে তা বলুন? তাই বলে কী অপরাধীদের ধরা হবে না? অপরাধী, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না। বিএনপি সমর্থিত কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে অভিযোগ কেন? শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, রাজনৈতিকভাবে কোথাও কাউকে হয়রানি করা হচ্ছে না। অপরাধী মানেই দুর্বৃত্ত, দুর্বৃত্ত যে দলেরই হোক শাস্তির আওতায় আনতেই হবে। এবার নাকি আন্দোলনের সুনামি হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন তা কি বিশ্বাস করেন? সুনামি তো দূরের কথা, বিএনপির আন্দোলন মরা গাঙ্গে তো জোয়ার আসে না! বিএনপির রাজনীতিতে এখন ইউরোপের মতো প্রচণ্ড খরা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।’ বিএনপির আন্দোলনের হাঁক-ডাক সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies