1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নওগাঁয় শুরু হয়েছে ওএমএস ও খাদ্যবান্ধব চাল বিক্রি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস)। একই সঙ্গে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচীও।
বৃহষ্পতিবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলার ৯৯টি ইউনিয়নে ২০৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৩৮জন দরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল ডাটাবেজ আওতায় যে সকল ভোক্তার তথ্য যাচাই-বাছাই করা হয়েছে তাদেরকে এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সকলের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় নিয়ে এসে সকলকে চাল দেয়া হবে।
এছাড়াও ওএমএস-এর মাধ্যমে জেলার নওগাঁ পৌরসভায় ১৩টি, নজিপুর পৌরসভায় ৪টি, ধামইরহাট পৌরসভায় ৩টি ও ৮টি উপজেলার ৩৬জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজিতে প্রতিদিন ৭২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। ভোটার আইডি কার্ডের মাধ্যমে একজন একদিনে সর্বচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies