1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজেকে জাতীয় পার্টির আহ্বায়ক ঘোষণা করেছেন রওশন এরশাদ

  • সম্পাদনার সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা করেছেন। একই সাথে আগামী ২৬ নভেম্বর পার্টির দশম কাউন্সিল আহ্বান করেছেন তিনি। আজ বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। রওশনের এই আহ্বায়ক কমিটিতে গোলাম মসীহকে সদস্য সচিব করা হয়েছে। গত নবম জাতীয় কাউন্সিলে হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হন। আর পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন রওশন এরশাদ। রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বর্তমানে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্ন এমপি এবং সালমা ইসলামকে। তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ে দেশব্যাপী নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies