1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ডাকাতি হওয়া উদ্ধারকৃত টাকা পান ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনার

  • সম্পাদনার সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২২৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা পান ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করলেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। বুধবার (৩০ আগস্ট), আরএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতের নির্দেশেক্রমে পুলিশ কমিশনার দূর্গাপুর থানার দাওকান্দি বাজারের পান ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ একলাস মোল্লার জিম্মায় উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা হস্তান্তর করেন। এর আগে, গত (২১ আগস্ট ২০২২) রাজশাহী দূর্গাপুরের ৮৫ জন পান ব্যবসায়ী সমিতির তিন সদস্য ঢাকায় পান বিক্রি করে ভোরে রাজশাহী বাস স্ট্যান্ডে নামেন। সেখান হতে তাঁরা দূর্গাপুর দাওকান্দি রওনা হন।  পরে মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা এলে পিছন থেকে অনুসরণ করা অ্যাম্বুলেন্সে এসে তাদের গতিপথ রোধ করে ডাকাতরা অস্ত্রের মুখে ৩৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দুই দফায় সংবদ্ধ ডাকাত দলের মূলহোতা-সহ ৯জন গ্রেফতার করে। সেই সাথে ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন এবং ডাকতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করে।
গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাতদলের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies