1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

২৫ দিনে প্রবাসী আয় এলো ১৭২ কো‌টি ৯৩ লাখ ডলার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

দেশের চলমান ডলার সংকটে অর্থনীতিতে চাপা উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক। যার ইতিবাচক সাড়াও মিলছে। চলতি আগস্টের প্রথম ২৫ দিনে বাংলাদেশে ১৭২ কোটি ৯৩ লাখ (১ দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ৯৫ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় যার অঙ্ক ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার এসেছে। বিদেশী ব্যাংকগুলোতে ৬৪ লাখ ডলার এসেছে। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যখন খোলাবাজারে ডলারের রেট ব্যাংকের তুলনায় বেশি হয়, তখন বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসে। বর্তমানে ব্যাংক ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা দিচ্ছে। সাথে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যায়। তবে খোলাবাজারে ১১০ থেকে ১১১ টাকায় ডলার বিক্রি হচ্ছে। এতে বেশি টাকার লোভে ব্যাংকিং চ্যানেলের চেয়েও ভিন্ন পথে টাকা পাঠাচ্ছেন অনেকে। এ কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কম হয় বলে জানান তারা। এ জন্য তারা ব্যাংকের সাথে খোলাবাজারের ডলারের দামের ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies