1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জ্বালানি তেল-চালের আমদানি শুল্ক কমলো

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

মূল্য নিয়ন্ত্রণে আনতে চাল ও ডিজেলের শুল্ক এবং কর কমানো হয়েছে। এর মধ্যে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। চালের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে বিকেলে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক আরো কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ১০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করে আজ রোববার রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে। অন্যদিকে ভর্তুকি কমাতে আগস্ট মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। তখন ডিজেলের দাম সর্বোচ্চ ৮০ টাকা থেকে বেড়ে হয় ১১৪ টাকা। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে। এনবিআর আজ এই সিদ্ধান্তের কথা জানালো। ডিজেলে হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies