1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৩১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশে জ্বালানি তেল, সার, খাদ্যদ্রব্য, পরিবহন ভাড়া, সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলায় ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার প্রতিবাদে বদলগাছী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অাগষ্ট বিকেল ৫ টায় বদলগাছী চৌরাস্তার মোড়ে উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক এবং নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুমুর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলেহুদা আকন্দ বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির আহবায়ক রবিউল আলম বুলেট, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান কেটু, বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিএনপি নেতা সাবেক জিএস রেজাউন্নবী স্যান্ডো, সদর ইউনিয়ন বিএনপির রবিউল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies