1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে আটক ৮ জুয়াড়ি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়াড়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টায় মহানগরীর মতিহার থানাধীন চর-শ্যমপুর (মিজানের মোড়) এলাকার মোঃ আরমান আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: মতিহার থানাধীন চর-শ্যমপুর (মিজানের মোড়) এলাকার মৃত চাহার উদ্দিন শেখের ছেলে মোঃ লালচাঁন চান্দু (৫৫), দাউদ শেখের ছেলে মোঃ হায়দার আলী(৪৮), আঃ মজিদের ছেলে মোঃ তোজাম্মেল আলী(৩২), মৃত দেহেজ মন্ডলের ছেলে মোঃ আরমান মন্ডল(৬০), মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ জামিরুল ইসলাম অরফে আতিয়ার(৩৬), মোঃ শুকচাঁন আলীর ছেলে মোঃ ফয়সাল আলী(২০), মৃত আব্দুর রশিদ মিনুর ছেলে মোঃ আনোয়ার হোসেন অরফে গুলি(৫০), একই থানার সাতবাড়ীয়া এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রাজ্জাক আলী(৩৫)। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর মতিহার থানাধীন চর-শ্যমপুর (মিজানের মোড়) এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮জন জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই, এসএম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। আটকৃতদের বিরুদ্ধে আইগগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies