1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

একটি দলকে ক্ষমতাসীন করতেই নির্বাচন কমিশন কাজ করছে : জি এম কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড় শ’ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন। মনে হচ্ছে, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখনো দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies