1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আদমদীঘিতে ১১ মাদক মামলার আসামী রহিমা ওরফে শুটকি গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১১ মামলার আসামী রহিমা বেগম ওরফে শুটকি (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর এলাকার চা বাগান নিজ বাসা থেকে পুলিশের একটি দল রহিমাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার বাসা তল্লাশি করে তিন কেজি গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । রহিমা বেগম চা বাগান মহল্লার নজরুল ইসলাম ওরফে নুজুর স্ত্রী। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, রহিমা ওরফে শুটকি এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে একাধিকবার পুলিশ ও সরকারের বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে। রহিমার বিরুদ্ধে আদমদীঘি থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে। এ সব মামলায় জামিন নিয়ে সে পুনরায় মাদক ব্যবসা করে আসছিল। রহিমা বেগমের কারনে এলাকায় মাদকের বিস্তার ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে আদমদীঘি থানা ও সান্তাহার শহর পুলিশের একটি দল বুধবার সকালে সান্তাহার শহরের চা বাগান মহল্লায় বিশেস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে তিন কেজি গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে রহিমা বেগমকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies