1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

উদ্বোধনের ৮মাসেও শুরু হয়নি রাস্তার কাজ জনগনের ভোগান্তি চরমে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ উদ্বোধনের ৮মাসেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তার পাকাকরণের কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এ রাস্থায় চলাচলকারী সাধারণ জনগন। উদ্বোধনের পর ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণের জন্য মাটি খুড়ে বক্স করে রাখলেও দীর্ঘদিনেও আর কোন কাজ না করায় রাস্তায় তৈরী হয়েছে ছোট্ট ছোট্ট গর্ত। সামান্য বৃষ্টিতেই কাদা আর হাটু পানি বেধে সৃস্টি হয় জলাশয়। ফলে স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী সহ সাধারণ পথচারী রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। উপজেলার কটুহারা গ্রামের নজরুল ও আকবর অভিযোগ করে বলেন, দীর্ঘ ৮মাস ধরে রাস্তাটি খুড়ে রাখার কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁদা আর পানি জমিয়ে রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়ে। সে কারণে আমরা আমাদের ধানসহ কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে পারি না। বিকল্প রাস্তা না থাকার কারণে উল্টো দিকের বরণ ছেলোবেলো হয়ে ভালুকগাড়ি হয়ে দিবাকরপুর গিয়ে ধান বিক্রয় হয়। এতে পরিবহনের খরচ বেশী গুনতে হয়। ঘোড়াপা গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমান বলেন, আগে এই রাস্তা দিয়ে ভ্যান চালানো যেত। এখন সেটিও আর যায় না। রাস্তা পাকা না হওয়াই ভাল ছিল। ১কোটি ১২লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ১হাজার ৬৪০ মিটার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তাটি নির্মাণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাস। জন গুরুপূর্ণ এই রাস্তাটির কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬টি গ্রামের মানুষের। তাই দ্রুত রাস্তাটির কাজ শুরু করার অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঠিকাদার রাস্তাটি খননের পর দীর্ঘদিন ধরে ফেলে রাখার কারণে এলাকার লোকজন দূর্বিসহ জীবন যাপন করছেন। রাস্তার কাজটি দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন। এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাসের কর্ণধার সাঈদ হোসেন বলেন, অচিরেই কাজ শুরু করা হবে। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ শেখ বলেন, জন দূর্ভোগের কথা বিবেচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies