1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্বর্ণের দাম ফের বাড়ল

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০২ বার প্রদশিত হয়েছে

ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমায়। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা। এদিকে ওয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সর্বশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies