1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সিরাজগঞ্জে রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নেয়ায় ৬ চোর আটক

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৪৫ বার প্রদশিত হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ জনপদের বিভিন্ন সরকারি রাস্তার লাখ লাখ টাকার নানা প্রজাতির গাছ রাতের আঁধারে চুরি করে কেটে নেওয়ায় ৬ চোরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার গভীর রাতে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের উল্লাপাড়া – তাড়াশ সড়কের শিমলা ব্রীজের পূর্ব পাশ থেকে ইউক্যালেকটর সহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার সময় ধারালো অস্ত্র, গাছ বহন করা ট্রলিসহ ৬ চোরকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গয়হাট্রা একান্তপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৬২), পারকুল গ্রামের হাজী আকবর আলীর ছেলে আইনুল হক (৫০), বিনায়েকপুর গ্রামের হাজী ওছমান গণির ছেলে মুনছুর আলী (৪৫), একই গ্রামের লবা সেখের ছেলে নুরুল ইসলাম (৩৫), ফজল প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৪০) ও হাছেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)। উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সাহেব গণি জানান, গ্রেফতার ওই চোর সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তার গাছ চুরি করে কেটে আসছিল। রাতের আধারে গাছ কাটা অবস্থায় এলাকাবাসীর অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তার মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রবিবার সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies