1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনা জেনারেল হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি:পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।  বুধবার রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেট সহ বিভিন্ন কাজে সমস্যায় পরতে হচ্ছে। বিষয়টি হাসপাতালের সহকারি পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা হলে তারা বলেন, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছেনা। নার্সরা তো সবকিছু বুঝবে না। তারা তো চিকিৎসা দেবে না। এতে সমস্যা হচ্ছে। পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা: ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। কিন্তু লোডশেডিং এর কারণে কাজ শেষ হতে সমস্যা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। তবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সহকারি পরিচালক আরও বলেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এতে রোগীদের সেবা দেয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies