1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সৈয়দপুরে ডিএনসি’র অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নীলফামারী জেলা কর্তৃপক্ষ। গ্রেফতার যুবকেরা নাম মো. জাহাঙ্গীর আলম (৩০)। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের যোগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বুধবার সকাল ৯টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের অদূরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের ইনতেফা কীটনাশক অফিসের সামনে থেকে তাকে আটকরা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহণে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরের হেফাজত থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় স্টাফ সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন জানান, জেলা অফিসের পরিদর্শক শফিকুল ইসলাম, উপপরিদর্শক এনামুল হক, সহকারী উপপরিদর্শক অচিক দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-রংপুর মহাসড় অভিযান পরিচালনা করা হয়। এতে শ্যামলী পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৫০৬৭১ এর এইচ-৪ নং সিটের যাত্রীর পায়ের কাছে রাখা ট্রাভেল ব্যাগে পলিপ্যাকে কচটেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা পাই। এতে দুই কেজি করে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ছিল। যার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এই বেআইনী পন্য বহনের কারনে বাহক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। পরে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানায় সোপর্দ এবং পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে এই ব্যাপারে এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং ২২। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিকালে লিখিত এজাহারের প্রেক্ষিতে জব্দ মাদকসহ গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর কে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies