1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার; চোর গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় মোঃ ফজলে রাব্বী (১৯) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার চোর মোঃ ফজলে রাব্বী, মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনাপাড়া এলাকার মামুন শেখের ছেলে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চি করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, (১৫ আগস্ট) রাত ১০টায় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম দক্ষিণপাড়ার আঃ রহিম তার মোটরসাইকেলটি বাসার নীচ তলার গ্যারেজে রেখে গেট লাগিয়ে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরে ভোর ৪ টায় ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন গ্যারেজের গেটটি ভাঙ্গা এবং মোটরসাইকলেটি নাই। এরপর দেখেন ডাইনিং-এ তার রাখা মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোনটিও নাই এবং বাসার উপরের সিঁড়ি রুমের গেটটি ভাঙ্গা। এ ব্যপারে চন্দ্রিমা থানায় চুরির একটি মামলা দায়ের করেন। মামলা পরে মঙ্গলবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১ টায় চোরের নাম ঠিকানা সনাক্তপূর্বক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলে রাব্বীকে তার বাড়ি হতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেনের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই মোঃ আসলাম হোসেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies