1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্ব বাজারে তেলের দাম আবারো কমলো

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

বিশ্ব বাজারে আবারো কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার দিনের দুই পর্বে তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ৩ ডলারের বেশি।বিশ্বের সবচেয়ে বড় ক্রোড তেল আমদানিকারক চীনের চাহিদা কমিয়ে দেয়া এবং ইরানের পরমাণু চুক্তির সম্ভাব্য সুখবরের কারণে এমনটা হয়েছে। চুক্তিতে উপনীত হলে তেল উৎপাদন বাড়াতে পারে ইরান। ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ৩.৪৯ ডলার বা ৩.৫৬ শতাংশ। সোমবার বিক্রি হয়েছে ৬৪.৬৬ ডলারে, যা শুক্রবারের তুলনায় ১.৫ শতাংশ কম। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট ক্রুড কমেছে ৩.৩২ ডলার বা ৩.৬১ শতাংশ। ৪৪.৭৭ ডলারে বিক্রি হওয়া এ দর দিনের আগের সেশনের তুলনায় ২.৪ শতাংশ কম।বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে গেলে ইরানের তেল রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আর তিনটি বিষয়ে সম্মত হয় তাহলে ইউরোপিয় ইউনিয়নের প্রস্তাবিত চুক্তিটিতে সাড়া দেবে তেহরান। গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ছয় মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies