1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নদী শাসনের ৩০০ কোটি টাকার প্রকল্প: পদ্মার ভাঙন ঠেকাতে চরাঞ্চলে শুরু হচ্ছে ড্রেজিং

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে পদ্মার ভাঙন ঠেকাতে ড্রেজিং করতে চায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এক মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে এ উপজেলার আলাইপুর থেকে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পর্যন্ত ১২ কিলোমিটার নদী খননের কাজ। এরইমধ্যে চরাঞ্চল পরিদর্শন করেছেন পাউবো কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজপুর ইউনিয়নের পদ্মার তীর রক্ষার্থে প্রস্তাবিত স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজশাহী শহর রক্ষা বাঁধ অর্থাৎ টি-বাঁধ ও আই-বাঁধের মতো করে এ বাঁধ নির্মাণ করা হবে। এজন্য তাদের একটি দল এরইমধ্যে বাঘায় গিয়ে এ চরাঞ্চল এলাকাও পরিদর্শন করেছেন বলে উল্লেখ করেন। পাউবোর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, নদীর ড্রেজিং অর্থাৎ খনন কাজ শেষ হলে মূল স্রোতধারা নদীর কেন্দ্র বরাবর প্রবাহিত হবে। এ পয়েন্টে পদ্মা নদী আবারও নাব্যতা ফিরে পাবে। এতে ভাঙন অনেকাংশে কমে আসবে। এর সঙ্গে পদ্মা তীর রক্ষার্থে স্থায়ী বাঁধ, স্পার, টি-বাঁধ, আই-বাঁধ নির্মাণ হবে বলেও জানান এ কর্মকর্তা। এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, রাজশাহীর চারঘাটের ইউসুফপুর থেকে শুরু হয়ে বাঘা উপজেলার আলাইপুর হয়ে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পর্যন্ত ১২ কিলোমিটার নদী ড্রেজিংয়ের কাজ করা হবে। এছাড়া ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে চারঘাট ও বাঘা উপজেলার পদ্মার বাম তীরের স্থাপনাসমূহে নদী ভাঙন রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাজশাহীর এ দুই উপজেলায় ৭২২ কোটি টাকা ব্যয়ে ১৯টি প্যাকেজের কাজ চলছে। এরমধ্যে ১১টি প্যাকেজ প্রটেকশন ব্লকের ও ৮টি প্যাকেজ নদী ড্রেজিংয়ের কাজ রয়েছে। নদী শাসনের জন্য ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের মধ্যে বাঘার ১২ কিলোমিটার নদী ড্রেজিংও রয়েছে। এরাই মধ্যে পদ্মার অব্যাহত ভাঙনে ৮ মাসের মধ্যে প্রায় আড়াইশ’ মানুষের বাড়ি-ঘর ও কৃষি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এখন আবারও পদ্মায় পানি বাড়ছে। তার সঙ্গে ভাঙনও চলছে। পদ্মা তীর রক্ষায় কাজ শুরু হলে নদী ভাঙন কমে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies