1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন: নাড়ীর টানে এলাকার মানুষের সেবা করতে চাই: নিশাদ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার প্রদশিত হয়েছে

গাইবান্ধা : মাজসেবক নাহিদুজ্জামান নিশাদ বলেছেন, আমি গাইবান্ধার সাঘাটার বগারভিটার বাসিন্দা। বর্তমানে বগুড়া শহরে বসবাস করি। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অতি সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি নাড়ীর টানে এলাকার মানুষের সেবা করার জন্যই নির্বাচনে অংশ নিতে চাই। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমি বিশ্বাস করি মানুষের সেবা করার ক্ষেত্রে এটি হবে সবচেয়ে বড় সুযোগের জায়গা। নির্বাচনের প্রার্থীতা প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদ আরো জানান, নিজ গ্রামের বাড়ি সাঘাটার প্রতি টান আমার ছোটবেলা থেকেই। সবসময় গ্রামের বাড়ি এলাকা ও এখানকার মানুষের মানোন্নয়নে সচেষ্ট ছিলাম। এ লক্ষ্যে যখনই সুযোগ পেয়েছি সাঘাটার জুমারবাড়ী এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেছি। মরহুম ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে দেশের ক্ষতি অপূরণীয়। সাঘাটা-ফুলবাড়ী এলাকায় আমি নতুন করে সাজাতে চাই। এখানকার মানুষদের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখতে চাই। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া। জুমার বাড়ী বাজারে গণসংযোগকালে উপস্থিত ছিলেন এলাকার মাসুম মাস্টার, প্রফেসর মিজানুর রহমান, এনামুল হক তারিক মাস্টার, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, মতিয়ার রহমান মাস্টার, সাইফুল্লাহ মন্ডল, মাহাবুর রহমান মাস্টার, আমান উল্লাহ মন্ডল, ডা. জয়নাল, আরিফুর রহমান, শফিউল্লাহ শ্যামল, রোকন মন্ডল, আমিরুল ইসলাম সহ প্রমুখ। উল্লেখ্য, গাইবান্ধা-৫ সংসদীয় আসনটির সংসদ সদস্য ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গত ২২ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। পরে ২৩ জুলাই তার মৃত্যুর দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধান অনুযায়ী কোন সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নিবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies