1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন : জি এম কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তিনি বলেন, নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরারা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। শনিবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এলডিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মো: আবু জাফর সিদ্দিকীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন। এ সময় আরো যোগ দেন এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো: আব্দুল হাই নোমান, মো: জসিম উদ্দিন চৌধুরী ও মো: ফেরদৌস ফাহিম। এদিকে, দুপুরে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি বলেছেন, ভালো নেই দেশের মানুষ। মানুষের হাতে টাকা নেই। তাই, চাল, ওষুধ ও শিশুখাদ্য কেনার সামর্থ কমে গেছে সাধারণ মানুষের। দেশের সাধারণ পরিবারে হাহাকার উঠেছে। দ্রব্যমূল্য এভাবে বাড়তে থাকলে পরিবার নিয়ে মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়বে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাজমা আকতার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies