1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মজিদপুরে ট্রাকচাপায় রজব আলী (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মজিদপুর রায়া ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী সদর উপজেলার মজিদপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। তিনি টেবুনিয়া ওয়াছিম পাঠশালা থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, এদিন সকালে রজব মোটরসাইকেলে করে পাবনার গাছপাড়া থেকে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় পৌঁছালে একইদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৬৮৯৩) তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রজব আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আশীষ কুমার স্যানাল বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় নিহতের পরিবার থেকে বাদি হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies