1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, পানির দাম বেড়েছে, তেল-চাল-ডালের দাম বেড়েছে। সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আকাশচুম্বী। আমরা আরাফাত রহমান কোকোর শোককে শক্তিতে রুপান্তর করে সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, একই সঙ্গে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। আমাদের অগণিত নেতাকর্মী যাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের মামলা প্রত্যাহার করে দেশে একটা সুস্থ সমাজ এবং সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব- এই শপথ আমরা নিয়েছি। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওটা তাদের পুরোনো কথা। বারবার তারা এসব কথা বলেছেন এবং পরাজিত হয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আমাদের এখানে যারা আছেন, তারা সবাই জানেন আরাফাত রহমান কোকো একজন নিরহঙ্কারী মানুষ ছিলেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রেখেছে। তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে লড়াই-সংগ্রাম চলছে তাতে আমরা অবশ্যই জয়ী হব। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies