1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শাহমখদুম ক্রাইম বিভাগের পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এ কর্মসূচিতে আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা থানার মনদহাটী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।  এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরীকে সবুজে শোভিত করতে এবং দেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যতœ নিতে সকলকে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগে, গত (৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে নিম, জাম ও শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies