1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে শিক্ষক কর্তৃক ছাত্রকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের টয়লেটের পানির টেপ ভাঁঙ্গাকে কেন্দ্র করে শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্প্রতিবার সকালে স্কুল গেটের সামনে রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। সকালে বিদ্যালয়ের ছাত্ররা এসে ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের মেইন গেইটে তালা লাগিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। পরে তারা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ ছাত্ররা জানায়,  বুধবার স্কুল চলাকালীন কোন এক সময় বিদ্যালয়ের নতুন ভবনের টয়লেটের পানির টেপ কে বা কারা ভেঙ্গে ফেলে। এ ঘটনায় স্কুলের শিক্ষক জাকির হোসেন ও ইমরান হোসেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নুর ই আরাফাত ও সাজিদ কে ডেকে নিয়ে কোন কথা ছাড়াই বাথরুমে আটকিয়ে রেখে শারিরিক ও অমানবিক নির্যাতন চালায়। পরে স্কুল কর্তৃপক্ষ ঐ ছাত্রদের অভিভাকদের মোবাইল ফোনে স্কুলে ডেকে নিয়ে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করে। মানববন্ধনে ঐ শিক্ষকদের বদলীসহ বিভাগীয় শাস্তির দাবী করেন তারা। পরে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না ও বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থায় গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ ছাত্র ক্লাসে ফিরে যান।  অভিভাবক শাহাদৎ আলী মন্ডল জানান, বিদ্যালয়ে ঔ দুই শিক্ষকের ভয়ে আমার ছেলে স্কুলে আসতে চায় না। তারা কারণে অকারণে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। তিনি বলেন ঐ দুই শিক্ষক স্কুলে থাকলে আমরা আমাদের সন্তাদের স্কুলে পাঠাবো না। অপর অভিভাবক মঞ্জুয়ারা বেগম বলেন, আমরা অভিভাবকরা সন্তানের বিষয়ে স্কুলে এলে ঐ শিক্ষকরা আমাদের পাগল ছাগল বলে অপমান করে। আমরা তাদের বিচার চাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies