1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র আশুরা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বিভিন্ন ধর্মীয় সংগঠন দিনটি পালনে তাজিয়া মিছিল করেছে। এতে শিয়া মুসলমানরা ঐতিহাসিক কারবালা প্রান্তরে ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের ঘটনার স্মরণে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন। এর মধ্যে দরবারে খাতুনে মা জান্নাত তরিকায়ে নকশা বন্দি, শিরোইল কলোনী এলাকা থেকে শোক মিছিল বের করে। মিছিলটি মহানগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সকালে শিয়া সম্প্রদায় মহানগরের শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করে। দিনটি পালনে পবিত্র আশুরার আলোচনা সভা, জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ধর্মীয় সংগঠনগুলো। এছাড়া বাদ যোহর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) দরগা শরীফে খিচুড়ি বিতরণ করা হয়। অপরদিকে রাতে এশার নামাজ আদায়ের পর দরগা শরীফসহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির-আজগার ও বিভিন্ন নফল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাত্রী যাপন করবেন। দিনটি উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন প্রতিটি গোরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করেছে। রাজশাহীতে দিনটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। র‌্যাব ও পুলিশ আশুরার পবিত্রতা রক্ষায় ও সহিংস ঘটনা এড়াতে মহানগরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies