1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে : রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারো প্রমাণ করলেন তারা জুলুমবাজ ও গণদুশমন। শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বলানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রোল ও অকটন আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেয়া ছাড়া আর কিছুই নয়। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, সরকারের সময় ফুরিয়ে এসছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আচ করতে পেরে তারা মরিয়া হয়ে ওঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্যের দামও বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা: হারুন আল রশিদ, মহাসচিব ডা: আব্দুস সালাম, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা: এম এ সেলিম, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: এরফান, ডা: আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies