1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার-৩

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অপরাধী চক্রের ৩জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় অপহৃত এক স্কুল ছাত্রীকে (১৭) উদ্ধার করা হয়। শনিবার (৬ আগস্ট) ভোর ৬টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সময় গ্রেফতার করা হয় অপরাধী চক্রের ৩জন সদস্যকে। অপহৃত স্কুল ছাত্রী রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মোঃ কায়সার রহমানের মেয়ে। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর উপকন্ঠ বেলপুকুর থানার সুলভনগর গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে বিশাল আলী (১৯), তার মা মারুফা বেগম (৪০) ও একই গ্রামের ভোগামন্ডলের ছেলে মোঃ মাসুদ রানা। শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মহানগরীর মতিহার থানার মোঃ কাইছার রহমানের মেয়ে (১৭), স্কুলে যাওয়ার সময় বখাটে বিশাল আলী বিভিন্ন সময় উত্যক্ত করতো ও বিয়ের প্রলোভন দেখাতো এবং নানা ধরনের কু প্রস্তাব দিত। এরাই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুন) সকাল ১০টায় স্কুলের উদ্দেশ্য বের হয় ওই ছাত্রী। কিন্তু সে বাড়ি ফিরে না। এ ঘটনায় তার বাবা (১৩ জুলাই) মহানগরীর মতিহার থানায় ১টি অপহরণ মামলা দায়ের করেন। যার নাম্বার-০৬/১৪০। মামলা দায়ের পর থেকে আসামীরা সপরিবারে গা ঢাকা দেয় এবং এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এরপর (৪ আগস্ট) ছাত্রীর বাবা র‌্যাব-৫, এ একটি অভিযোগ দেন। এরপর র‌্যাব-৫, ওই মামলার ছায়া তদন্ত শুরু করে।  অবশেষে (৬ আগস্ট) ভোর ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণ মামলার পলাতক আসামীরদের গ্রেফতার করা হয় বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies