1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

পুলিশের সাথে সংঘর্ষ : মারা গেলেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মক আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর গ্রিন রোডস্থ কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলিতে আহত হয়েছিলেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শোক জানিয়ে বলেন, ৯০-এ নুর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হয়েছে। এবার সরকারকে নুর আলমকে হত্যার পরিণাম ভোগ করতে হবে। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করবো। যেই গণতন্ত্রের জন্য নুর আলম, আব্দুর রহিমরা জীবন দিয়ে গেছেন। আজই সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies