1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

ছাত্রদল সভাপতির মৃত্যু : ভোলায় হরতালের ডাক বিএনপির

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ভোলা জেলায় হরতাল ডেকেছে বিএনপি। এছাড়াও সাত দিন শোক পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। বুধবার বিকেলে জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, পুলিশের গুলিতে নুরে আলম গুরুতর আহত হন। চার দিন পর আজ মারা যান তিনি। এছাড়াও তিনি বলেন, ভোলা থেকে শুরু হবে এই সরকার পতনের আন্দোলন। উল্লেখ্য, গত রোববার ভোলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। এছাড়াও আহত হয় ১০ পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies