1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে- সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১১৩ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আব্দুর রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আব্দুর রহিম এর এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এই রক্তকে ধারণ করে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আরো শক্তিশালী হয়ে আরো গতিশালী হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রগামী ভাইয়ের রক্ত ঝরেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি বর্ষণ করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার বিকালে বগুড়া জেলা বিএনপি উদ্দ্যেগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের হাতে হারিকেন দেয়ার সময় এসে গেছে। ভোলায় রহিমের রক্ত দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই ফ্যাসিবাদী সরকার আওয়ামী সরকারের দমন নীতিকে ভয় করবে না। তারা দেশকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে এম খায়রুল বাশারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, এ কে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মোরশেদ মিল্টন, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ড্যাব নেতা আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তর, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ময়নুল হক বকুল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটুন, সোলেমান আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies