1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা ও রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর পুঠিয়া থানার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প), মোঃ বকসুর ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৯)। সোমবার (১ আগস্ট) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, রবিবার (৩১ জুলাই) গভির রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া গ্রামে মাদক কারবাররি মোঃ রাজু আহম্মেদের বসত বাড়িতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। এমন তথের ভিত্তিতে পাওয়া সেখানে অভিযান চালিয়ে ২জন মাদক কারবারিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১জন মাদক কারবারি রাতের আধাঁরে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা জানায়, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে মরন নেশা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছিল।  তারা আরও জানায়, তারা এবং পলাতক ৩নং আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উপজেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।  সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies