1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে রাজ্জাক হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটো চালক আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলা অটো শ্রমিক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অটো শ্রমিক সমিতির সদস্যবৃন্দ, হত্যাকান্ডের শিকার আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন সহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলার খড়িবাড়ি বাজারে রাজ্জাকের হত্যার সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মিছিল করে এলাকাবাসী। উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যা করে আসামীরা।পরে তার লাশ ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্ৰামের পাট ক্ষেতে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা পাট ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহত আব্দুর রাজ্জাক (৩৪) উপজেলার নওদাবস গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। গত ১৩ জুলাই অটো চালক আব্দুর রাজ্জাক হত্যায় জড়িত তার ২ বন্ধুকে গ্ৰেপ্তার করে পুলিশ। এরা হলেন, উপজেলার আটিয়াবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ রোকন ও মৃত সোলদার আলীর ছেলে মমিনুল হক মিজান। আব্দুর রশিদ রোকনকে উপজেলার আটিয়াবাড়ী গ্রামের তার বাড়ি সংলগ্ন অটোমোবাইল দোকান থেকে এবং মমিনুল হক মিজানকে তার শ্বশুর বাড়ি নজর মামুদ থেকে গ্ৰেপ্তার করে আদালতে প্রেরণ করে ফুলবাড়ী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies