1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২০৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহীর চারঘাটে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ মোঃ শাহ আলম (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব -৫। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চারঘাট থানাধীন চামটা গ্রামেন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শাহ আলম চারঘাট থানার চামটা গ্রামের মৃত মহর আলী সরকারের ছেলে। শুক্রবার (২৯ জুলাই) সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর চারঘাট থানাধীন চামটা গ্রামে মাদক কারবারি মোঃ শাহ আলমের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ করে ব্যবসা করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীতে অভিযান চালায় র‌্যাব-৫, এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শাহ আলম হেরোইনসহ পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies