1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

রাষ্ট্রযন্ত্রের সকল অস্ত্র বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, মো: শিমুল সরকার, শামীম সরকার, মো: মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল ও জাহাঙ্গীর আলমের নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ওই সব বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ। বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি এখন চরম সঙ্কটাপন্ন। ডলারের নজীরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারাগরে দিচ্ছে। এ সময় বিএনপি মহাসচিব রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies