1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রামেকের করোনা ইউনিটে একদিনে ২ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একদিনে করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছিল। সোমবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বগুড়ায় এবং একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের বয়স ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে। তারা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তীব্র শ্বাসকষ্টসহ তাদের শরীরে করোনার অন্যান্য উপসর্গ ছিল।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি সেন্ট্রাল অক্সিজেন যুক্ত বেডে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন মোট ১১ জন। এরমধ্যে করোনা সন্দেহভাজন রোগী ৫জন, করোনা পজেটিভ রোগী তিনজন ও করোনা নেগেটিভ রোগী রয়েছেন তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকের আরটি-পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies