1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাবিতে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত রা:বি ক্যাম্পাস

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: সোমবার (২৫ জুলাই) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে দেশের নানা প্রান্ত থেকে ইতোমধ্যে নগরীতে আসছেন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলোতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে মহিলা অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রা:বি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় কোটাসহ মোট ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন। এবার একটি আসনের জন্য লড়বেন ৪৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, জোহা চত্বর, শহীদ মিনার, সাবাস বাংলাদেশ চত্বর, টুকিটাকি চত্বর ও বুদ্ধিজীবী চত্বর ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ কেউ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন । কেউবা খুঁজে দেখছেন তাদের পরীক্ষার হল। আবার অনেকেই দল বেধে ঘুরে দেখছেন মতিহারের এই সবুজ চত্বর। বিভিন্ন ভাস্কর্যে সামনে দাঁড়িয়ে ছবি সেলফি তুলছেন অনেকে। জামালপুর থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিতে এসেছে অর্পিতা।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্যের কথা সবার মুখে শুনেছি। আজ দেখার সৌভাগ্য হল। পরীক্ষা ভাল হয়েছে, বাকিটা স্্রষ্টার ইচ্ছা। তবে ক্যাম্পাস ঘুরে মনে হল এমন সুন্দর ক্যাম্পাসে পড়তে না পারলে নিজেকে দুর্ভাগা মনে হবে।
নির্দিষ্ট তারিখের টিকেট না পাওয়ায় পরীক্ষার দু’দিন আগেই ক্যাম্পাসে এসেছেন রংপুরের পরীক্ষার্থী মাসুদ পারভেজ।
তিনি বলেন, ক্যাম্পাসটা সত্যিই অনেক সুন্দর। ক্যাম্পাস ঘুরে দেখব বলেই মূলত একটু আগেভাগে আসা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল ছায়াবৃত পরিবেশের মধ্যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে। ক্যাম্পাসের নান্দনিক স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। এখানে এসে আবাসন সংকটের সম্মুখীন হয়েছি। হোটেলগুলোতে সিট পাইনি। আপাতত এলাকার এক ভাতিজার কাছে আছি। তবে সেখানে থাকতে খুবই অসুবিধা হচ্ছে। এজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও যদি বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হতো তাহলে দূরের শিক্ষার্থী এবং অভিভাবকদের কষ্ট অনেকাংশে লাঘব হতো। এদিকে, ভর্তি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies