1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীর পবায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে পাঁচজনের কারাদণ্ড

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

রাজশাহীর পবায় তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে পাঁচজনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বড়গাছী ইউনিয়নের কানপাড়া এলাকায় ভালামে ভ্রাম্যমাণ আদালতে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা।
তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের দায়ে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় ওই পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: পবা উপজেলার পারিলা ইউপির কয়ড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে আয়নাল হক, মাড়িয়া এলাকার আশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মৃত আতাউর রহমানের ছেলে রোকন উদ্দিন, বড়গাছী ইউনিয়নের বড় ভালাম এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে নবিরুল, ভবানিপুর এলাকার রবিউল ইসলামের ছেলে রনি আহমেদ। স্থানীয়রা জানান, রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কানপাড়া এলাকায় তিন ফসলি কৃষি জমিতে দুইটি অ্যাক্সেভেটর লাগিয়ে চলছিল পুকুর খননের কাজ। এই জমির মালিক স্থানীয় বড়গাছী ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন। কৃষি জমিতে অবৈধভাবে অবাধে তিনি পুকুর খনন করাচ্ছিলেন। এই পুকুরের মাটি তিনি বিক্রি করছেন উপজেলার বিভিন্ন ইটভাটায়। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা জানান, কোনো অবস্থাতেই কৃষি জমি, ফসলি জমিতে অবৈধ মাটি উত্তোলন করা যাবে না। ইতোমধ্যে রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পুকুর খনন করতে দেখে পুকুরের মালিকসহ গাড়ির চালককে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বড়গাছী ইউপির কানপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies