1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় বিএনপি নির্বাচনে আসুক। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এখন সংকট সারাবিশ্বে চলছে। জ্বালানি, গ্যাসে সংকট এ ব্যাপারটা সবাই জানে। এখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে। এটা আসলেই বৈশ্বিক সংকট। আমরা কোনো বিচ্ছিন্ন দীপ নই। কাজেই এর প্রভাব আমাদের মধ্যে আসবে না এটা মনে করার কারণ নেই। সংকট যদি খারাপের দিকে যায় তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত দেশ পরিচালনায় সংকটে ট্রাবল স্যুটার হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে আমরা বিষয়গুলো এখনো সামাল দিতে পারছি। খাদ্যে আমাদের সমস্যা নেই। তবে জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারবো। প্রধানমন্ত্রী আজকেও বলেছেন, আমাদের এগুলো মেইনটেইন করতে হবে। সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies