1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩জুলাই থেকে ২৯জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ গত ২৪জুলাই দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী নজরুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) মকছেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিতর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মৎস্য চাষী শাহীদুর রহমান কয়েন, সুলতান মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে উপজেলা পরিষদ পুকুরে ৪০কেজি রুই জাতীয় মাছের পোদা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies