1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

উত্তরবঙ্গে মধ্যে মৎস্য চাষে আবারও শীর্ষে রাজশাহী

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী জেলায় মাছ উৎপাদন বেড়েছে ১৭ হাজার ২৮৪ মেট্রিক টন। উত্তরবঙ্গের মধ্যে মৎস্য চাষে আবারও শীর্ষে রয়েছে রাজশাহী।  শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল জলিল। তিনি বলেন, মৎস্য উৎপাদন বাড়ার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা মৎস্য আহরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সেজন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এরইমধ্যে জেলার বিভিন্ন বিল সংরক্ষণ করে এবং মাছের প্রজনন ক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও মাছ চাষে উৎসাহিত করে খামারির সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে জেলায় মৎস্য চাষ উৎপাদন সাফল্যজনক হারে বেড়েছে। ২০২১-২০২২ অর্থবছরে জেলায় মোট মাছ উৎপাদিত হয়েছে ৮৩ হাজার ৪১২ মেট্টিক টন। অর্থাৎ মোট চাহিদার তুলনায় জেলায় মাছ উৎপাদনে এখন উদ্বুত্ত রয়েছে ১৭ হাজার ২৮৪ মেট্রিক টন। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল বলেন, নিরাপদ মাছ উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে, জেলার সফল মৎস্যচাষি-উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া, রাজশাহী অঞ্চলের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে মাইকযোগে প্রচারণা, সড়কে মৎস্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শনিবার (২৩ জুলাই) থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ম-ল, মৎস্য সম্প্রসারণ অফিসার উদয় রোজারিও, পবা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies