1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি মদন গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিলসহ মোঃ শামিনুল ইসলাম অরফে মদন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ জুলাই) ভোর ৪টায় মহানগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নদীরধার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শামিনুল ইসলাম অরফে মদন কাটাখালী থানাধীন সাহাপুর পূর্বপাড় গ্রামের মৃত নব্বারের ছেলে।  এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নদীরধার দিয়ে একজন মাদক কারবারি মাথায় বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার মুখ খুলে গণনা করে ১০৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।  এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies