1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

বাংলাদেশের ঘটনায় মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

আগামীতে বাংলাদেশের যা ঘটবে তারপর পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কটুক্তির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। তিনি বলেন, লাখো নয়, কোটি জনতা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, সরকার বিদ্যুৎ গ্যাস ও পানির দাম বৃদ্ধি করেছে। এর প্রতিবাদ যাতে না করেন এজন্য আওয়ামী লীগ বিএনপি নেতাদের গালি দেয়। যে শক্তির জোরে আওয়ামী লীগ নেতারা কথা বলেন, সেটা হলো অবৈধ ক্ষমতা। তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এই সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন এদেশকে সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে নেই, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করুম কেন। তার আগে আপনাদের বিদায় করমু। সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে তারা। জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies