1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলো স্বর্ণের দাম

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমা‌নোর সিদ্ধান্ত হয়েছে। মানভেদে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের সোনার দাম ক‌মে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (সোমবার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেট ভালোমানের সোনা কিনতে খরচ প‌ড়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies