1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

নির্বাচন নয়, সরকারের পতনের ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি : মির্জা আব্বাস

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

দলীয় সরকার কিংবা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এই সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয়। বরং কিভাবে এ সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘বিএনপি একটি পতিত দল’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘জেলখানায় কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনোদিন রাজনীতি করবেন না, আজ তিনি বলেন- বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে বিএনপি যদি পতিত দল হয় তাহলে আমাদের নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং-মিছিল সভা-সমাবেশ করতে দিতে চান না।’ উন্নয়ন চলমান প্রক্রিয়া উল্লেখ করে অবিভক্ত ঢাকার সাবেক এই মেয়র বলেন, ‘যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, পদত্যাগ করুন। জনগণ খুশি হলে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে আমরাও মেনে নেব। বেশি কিছু তো চাচ্ছি না- আমরা শুধু একটি বিষয় চাচ্ছি, সেটি হলো- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।’ ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারন সম্পাদক মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies