1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

পোরশায় মাদ্রাসায় অনুদানের টাকা হস্তান্তর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় এডিবি প্রকল্পের বরাদ্ধ অনুদানের টাকা হস্তান্তর করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে তিনি বরাদ্ধের ৪০ হাজার টাকা হস্তান্তর করেন। সদ্য এমপিও ভুক্ত হওয়া মাদ্রাসাটির বিভিন্ন দিক নিয়ে উম্মুক্ত আলোচনা করেন। এসময় তিনি শিক্ষা বান্ধব বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র কঠোর প্রচেষ্ঠায় এ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলির ভবন নির্মান হচ্ছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ কেেরন। তিনি নিজেও একজন শিক্ষক বলে উপস্থিত শিক্ষকদের সংশ্লিষ্ট মাদ্রাসার পড়ালেখার উন্নয়নের পাশাপাশি সময়মত প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রতিষ্ঠানের সহ-সুপার তাইজুদ্দিন ও সভাপতি আব্দুস সোবহান, নিতপুর ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য জাকারিয়া, সহকারি শিক্ষক আবুল কালাম, আজিজুল হক ও আহম্মদ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী মোবারক হোসেন প্রতিবন্ধি স্কুল পেিরদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies