1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আদমদীঘিতে চোরের সর্দারসহ গ্রেফতার- ৪

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সর্দার বিপ্লব সহ চারজনকে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার সদর থানার সাগরপাড়া গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৪৩), বগুড়া জেলার সদর থানার চক সূত্রাপুর এলাকার রমজান আলীর ছেলে জনি শেখ (৪৩), দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বাসুদেবপুর গ্রামের জুয়েলের ছেলে মানিক (২৪) এবং নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের বেলাল হোসেনের ছেলে সোহেল (৪০)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিপ্লব সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এবং জনি সান্তাহার থেকে বগুড়ায় ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এছাড়া মানিক ও সোহেলও চোর চক্রের সক্রিয় সদস্য। তারাও ট্রেনের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies