1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

‘স্বপ্নরাজ’ কে নিয়ে স্বপ্নভঙ্গ খামারী বাবুর

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার সাদা-কালো ডোরাকাটা ফিজিয়ান জাতের ৩৬ মণ ওজনের সেই ষাঁড় গরু ‘স্বপ্নরাজ’ কে নিয়ে স্বপ্ন পূরণ হলো না খামারী মোজাম্মেল হক বাবুর। স্বপ্নভঙ্গের হতাশায় মন খারাপ তাঁর। যে গরুর দাম ২০ লাখ টাকা হাঁকিয়েছিলেন খামারী বাবু। সেই গরু বিক্রি করতে হয়েছে মাত্র ৫ লাখ ৫ হাজার টাকায়। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘইলবাড়ী মধ্যপাড়া গ্রামের খামারী মোজাম্মেল হক বাবু বলেন, অনেক স্বপ্ন দেখেছিলাম ‘স্বপ্নরাজ’ কে নিয়ে। কিন্তু তা আর পূরণ হলো না। সব স্বপ্ন ভেঙ্গে গেছে। খুব হতাশায় ভুগছি আমরা। তিনি বলেন, ঈদের আগে বাড়ি থেকেই গরুটি বিক্রি করার চেষ্টা করেছি। কিন্তু হয়নি। পরে ঈদের আগে মঙ্গলবার (০৫ জুলাই) স্বপ্নরাজকে ঢাকার গাবতলী পশুরহাটে বিক্রির জন্য নিয়ে যাই। সেখানে কাঙ্খিত দাম না ওঠায় পরে বাধ্য হয়ে শেষ মুহুর্তে ঈদের আগেরদিন শনিবার (০৯ জুলাই) গরুটি মাত্র ৫ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে দেই। আর গরুটি ঢাকায় নেয়া থেকে শুরু করে মোট খরচ হয়েছে ৪০ হাজার টাকা। দাম না পাওয়ার কারণ হিসেবে মোজাম্মেল হক বাবু বলেন, আসলে এখন বড় গরুর চাহিদা মানুষের মধ্যে নেই। সবার পছন্দ মাঝারি ও ছোট সাইজের গরু। যেকারণে বিক্রি করে কাঙ্খিত দাম পাওয়া যায়নি। একবার কষ্ট করে খরচ করে ঢাকায় নিয়ে গেছি। আবার ফেরত নিয়ে আসতে ঝামেলা খরচ। সবমিলিয়ে চিন্তা ভাবনা করে লোকসান জেনেও বিক্রি করতে বাধ্য হয়েছি। তিনি বলেন, স্বপ্নরাজ বিক্রি করে লাভ তো অনেকদূরের বিষয়। আমার অনেক টাকা লোকসান হয়েছে। অন্তত দশ লাখ টাকা বিক্রি ক তৈরী পালন করবো না। ছোট ও মাঝারি সাইজের গরু লালন পালন করে বিক্রি করবো। এতে বিক্রির দুশ্চিন্তা থাকবে না এবং লোকসান গুনতে হবে না। উল্লেখ্য, ছয় দাঁতওয়ালা স্বপ্নরাজ গরুটির ওজন ছিল অন্তত ৩৬ মণ। বিক্রির জন্য খামারী মোজাম্মেল হক বাবু দাম হাঁকিয়েছিলেন ২০ লাখ টাকা। তিনবেলা ১৭ থেকে ১৮ কেজি স্বাভাবিক সুষম খাবারের পাশাপাশি তিনবেলা নাস্তা হিসেবে আপেল, কলা, আঙুরসহ নানা ফলমুল খাওয়ানো হতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies