1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

পোরশায় ছোট মাছ ধরতে সতর্ক করলেন মৎস কর্মকর্তা

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদি থেকে ছোট মাছ ধরতে সতর্ক করলেন মৎস কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি বুধবার স্থানীয় নিতপুর মাছ বাজার পরিদর্শনকালে মাছের আড়ৎদার ও মৎস জীবীদের নদীতে ছোট মাছ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এসময় তিনি বাজার থেকে ছোট বোয়াল, কালবাউশ ও পোনা মাছ আটক করেন এবং এগুলো তাৎক্ষনিক স্থানীয় নিতপুর কেন্দ্রিয় কবরস্থান সংলগ্ন কওমি হাফেজিয়া মাদ্রাাসার ছাত্রদের জন্য দিয়ে দেন। পরে তিনি পুনর্ভবা নদী থেকে অপরিপক্ক ছোট মাছ না ধরার জন্য মৎসজীবী ও আড়ৎদারদের উদ্যেশে সতর্কতা মুলক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট উপজেলায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies